নির্বাচনে ইমরানের দল হেরে পাকিস্তান পেয়েছে নতুন প্রধানমন্ত্রী

নির্বাচনে ইমরানের দল হেরে পাকিস্তান পেয়েছে নতুন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে ভালো করলেও প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আর এতেই মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হয়েছেন।

রোববার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এ ঘোষণা দেন। শাহবাজ শরিফ পেয়েছেন ২০১ ভোট । ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

নির্বাচনের আগে পিএমএলএন-পিপিপির নেতৃত্বে সাত দল জোট গঠন করে। তার প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি ও ইমরান খানের দল পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব খান। তিনি অবশ্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ব্যানারে প্রার্থী হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এই দলের হয়েই পাকিস্তানের জাতীয় পরিষদে উপস্থিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।