‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

বিনোদন ডেস্কঃ পর্দা নামলো প্রথমবারের মতো বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’ উৎসবের।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র যৌথ আয়োজনে এ চলচ্চিত্র উৎসবে দেশের প্রয়াত তিনজন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের নামে পুরস্কৃত করা হয় নির্মাতাদের।

ইমপ্রেস টেলিফিল্মের অর্থায়নে, নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘাসফুল’ জিতে নেয় ‘জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনীচিত্র’র পুরস্কার। ‘আলমগীর কুমকুম প্রামাণ্য চলচ্চিত্র’ পুরস্কার পায় পলাশ রসুলের রাজনৈতিক প্রেক্ষাপটের ‘হেফাজতনামা’।

আর ‘বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ জিতেছে আমিনুর রহমান মুকুল ‘অবরোধ’। এর আগেই এ চলচ্চিত্রটি ভারতের দিল্লি চলচ্চিত্র উৎসবে তিনটি বিভাগে পুরস্কার জিতে নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।