× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

নতুন ক্যানভাস সিরিজের ফোন

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সাশ্রয়ী মূল্যের নতুন একটি ফোন এনেছে মাইক্রোম্যাক্স। এটি ক্যানভাস সিরিজের। ফোনটির মডেল ক্যানভাস পেস ফোরজি কিউ৪১৬। ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটি অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।

কম দামের এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল।

ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ১.১ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‌্যাম। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে বিল্টইন মেমোরি আছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

মাইক্রোম্যাক্সের নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

ক্যানভাস সিরিজের এই ফোনটি টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

ভারতের বাজারে ফোনটির মূল্য ৬ হাজার ৮২১ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৭ হাজার ৯৭৭ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..