× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আঞ্চলিক প্রতিনিধি

নতুন কুঁড়ি প্রতিযোগীতা বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ বিজয়ী প্রিয়ন্তী পোদ্দার

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
প্রিয়ন্তী পোদ্দার

দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা নতুন কুঁড়ি অনুষ্ঠান ২০২৫। তিনটি বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে দু’টি বিষয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে ঢাকায় চুড়ান্ত বাছাই পর্বে প্রতিযোগীতার সুযোগ পেয়েছে প্রিয়ন্তী পোদ্দার।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের মেঝ মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। এ ছাড়া ২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করে।

জানা গেছে, ৪ থেকে ৮ অক্টোবর প্রথমে বরিশাল জেলা ও পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে প্রিয়ন্তী পোদ্দার বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত হয়ে ঢাকায় চুরান্ত বাচাই পর্বের প্রতিযোগীতার করার সুযোগ পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..