× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নতুন করে ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশু পালনে স্থানীয় খামারিরা। তিনি বলেন, রাজশাহীতে পশু উদ্বৃত্ত রয়েছে, দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে গরু-ছাগল পালনের আগ্রহ বেড়েছে। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কোরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে।

উপদেষ্টা আজ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএ জেএফ) আয়োজিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রিডি সেমিনার হলে ‘দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্হাপনায় করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

চামড়া শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।

বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে ও বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের পরিচালক তাবিথ আউয়াল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড.শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  ডা. মো. বয়জার রহমান প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..