× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন শারদীয় দুর্গোৎসব

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) টাউন কালী বাড়ি মন্দিরে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, নড়াইল; এবং বিশেষ অতিথি হিসাবে মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে ধারণা ও মত প্রকাশ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পূর্বক শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং নড়াইল জেলা পুলিশের মেসেজ তৃণমূল পর্যায়ে সকলের নিকট পৌঁছে দিতে আহবান জানান।
এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটিকে অনুরোধ করেন। নারী ও শিশুদের প্রতি বিশেষ নিরাপত্তা এবং মাদক থেকে বিরত থাকতে সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করেন।
এছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি পরামর্শ দেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..