× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

ACP
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাম্মী কায়সার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সেনাবাহিনীর লে:কর্ণেল মাসুদ রানা, বিজিবির অধিনায়ক লে: কর্ণেল খন্দকার আবু সহল আব্দল্লা, নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার,রেব স্কট কমান্ডার এডিশাল এসপি রেজাউল হক,জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস ছালেক, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামানসহ।
সভায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতিসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।  সভায় প্রশাসনের কর্মকর্তা,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..