নগরীতে শেবাচিমের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বরিশালের শে-রে বাংলা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ইফতারের আড্ডা যেন মিলন মেলায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত শেবাচিমের সাবেক শিক্ষার্থী ও চিকিৎসকদের ইফতার আড্ডা অনুষ্ঠিত হয়।
শে-রে বাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম পেশাজীবী চিকিৎসকদের সংগঠনের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির বর্তমান প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক ডা. এহসানুল কবির সুমনের আয়োজনে এ ইফতার আড্ডায় নগরীসহ দেশের বিভিন্ন মেডিকেলে কর্মরত  ৬০ জন  চিকিৎসক অংশ গ্রহণ করেন।
বিকাল হতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও ক্যাফেটিরেয়ার আশে পাশে বরিশালের শে-রে বাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক  ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকেন।এসময় তারা ক্যাম্পাস জীবনের অনেক স্মৃতির রোম্থন করেন।পাশপাশি তাদের ছবি তুলা ও সেল্ফিতে নিজের ভ্রাতৃত্বের টানের স্থির চিত্র ধরে রাখতে দেখা যায়।
সন্ধ্যায় ইফতারের  আড্ডায়  স্বাচিপের কেন্দ্রীয় কমটির  প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক ডা এহসানুল কবির সুমন বলেন,  আমরা  শে-রে বাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা কর্মীরা সব সময় একে অপেরর পাশে যেমনিভাবে দাঁড়িয়েছি. তেমনিভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে। শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে  আরো শক্ত হাতে বাংলাদেশের চিকিৎসা সেক্টরে আরো ভূমিকা রাখতে চাই।
প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার অগ্রযাত্রায় স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের সহযাত্রী হয়ে অগ্রনী ভূমিকা পালন করতে সকলকে আহ্বানও জানান তিনি। এ ইফতার আড্ডা কর্মসূচিতে শেবাচিমের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ মেডিকেল এসোশিয়নের (বিএমএ)  সেন্ট্রাল কাউন্সিল ডা. গোলাম শাহরিয়ার, ডা আয়ুব আলী, ডা. আব্দুল আল রাজিবসহ ৬০জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।