× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকাল ৪টায় নগরকান্দা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নগরকান্দা উপজেলা ও পৌরসভা শাখা।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম ব্যাপারী।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।

সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক শহিদ মাতুব্বরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সর্দার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাষ্টার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম. এম. মেহেদী হাসান লিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা উপ-সম্পাদক তানভীর আক্তার শিপার, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ রবিন সহ জেলা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

সম্মলনে প্রধান অতিথির বক্তব্য লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..