× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নগরকান্দায় ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের নগরকান্দায় ফেসবুকে জাতীয় শোক দিবসের শ্রদ্ধাঞ্জলি পোষ্ট করায় জনি হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ৫ আগষ্ট (সোমবার) উপজেলার সাভার গ্রামে। হাতুড়ি পেটায় আহত ছাত্রলীগ নেতা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামের মোঃ মুন্নু মাতুব্বরের পুত্র।

জানা যায়, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জনি হোসেন সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করতে ইউনিয়ন ছাত্রলীগ কর্মীদের নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করার লক্ষে ফেসবুকে জাতীয় শোক দিবস সংক্রান্তে পোষ্ট দেয়।

উল্লেখ্য যে, উক্ত লস্করদিয়া ইউনিয়নটি বিএনপি অধ্যুষিত এলাকা। ছাত্রলীগ নেতা জনির কর্মকান্ডে বিএনপি ঘরণার ছামাদ মিয়ার পুত্র আইয়ুব বিষয়টি ভালভাবে মেনে নিতে পারে না। বিএনপি অধ্যুষিত এলাকায় আওয়ামীলীগের কোন কর্মকান্ড চলতে পারেনা মর্মে ছাত্রলীগ নেতা জনির সাথে আইয়ুব বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই সূত্রধরে ঘটনার দিন আইয়ুব তার সঙ্গীয় লোকজনকে সাথে নিয়ে জনির উপর অতর্কিত হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত জনি নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে অভিযুক্ত আইয়ুবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..