নগরকান্দায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নগরকান্দায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ চৌধুরী মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো.শফি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুইট মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহসযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শফি উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর দ্বারাই সম্ভব হয়েছে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন। তাই শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি নগরকান্দা-সালথায় ব্যাপক উন্নয়ন করেছেন। উপনেতার  রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে ফরিদপুর- ২ আসনের আওয়ামী লীগ এখন যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।