× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

নখ কামড়ালে যেসব সমস্যা হয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ছোট থেকে প্রাপ্তবয়স্ক অনেকেরই নখ কামড়ানোর স্বভাব রয়েছে। তবে আপনি কি জানেন, ব্যাকটেরিয়া জন্মানোর একটি বড় জায়গা হলো নখ?

বিশেষজ্ঞরা বলেন, ‘প্রায় ১০ লাখ ব্যাকটেরিয়া নখের মধ্যে বসবাস করে। আর আমরা যখন এই নখকে মুখের ভেতর প্রবেশ করাই, কামড়াতে থাকি, তখন সেগুলো শরীরের ভেতরে প্রবেশ করে।’ বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে নখ কামড়ানোর ক্ষতিকর দিকগুলোর কথা।

 গবেষণায় বলা হয়, ৭৬ শতাংশ লোকের ডায়রিয়া ও বমির সমস্যা হয় নখ কামড়ানোর কারণে। এটি নখ কামড়ানোর একটি বড় ক্ষতিকর দিক।

 নখ কামড়ালে দাঁতের ক্ষতি হয়, এতে দাঁতের সমস্যা হয়, চোয়ালের ক্ষতি হয়। এ ছাড়া নখ কামড়ালে মাড়িতে রোগ হয়। মাড়ি ফোলার সমস্যা হতে পারে এই বদঅভ্যাস থেকে। তাই আপনি নখ কমাড়ানোর অভ্যাসটি বাদ না দিলে সমস্যায় পড়তে পারেন।

 আপনি কি জানেন, মুখে দুর্গন্ধ হওয়ার একটি অন্যতম কারণ হলো নখ কামড়ানো? কীভাবে? মুখে দুর্গন্ধ হয় ব্যাকটেরিয়ার কারণে। আর নখ কামড়ালে নখের ভেতর থাকা ব্যাকটেরিয়াগুলো মুখে প্রবেশ করে।

 দীর্ঘদিন ধরে কামড়ালে একপর্যায়ে নখ তার বৃদ্ধি বন্ধ করে দেয়। এতে নখ কুৎসিত হয়ে যায়। স্বাভাবিক সৌন্দর্য হারায়।


এ ক্যটাগরির আরো খবর..