নওয়াপাড়ায় কার্গো হেলে ২ শ্রমিক আহত

যশোর অফিস
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে  নাব্যতা সংকটের কারণে মঙ্গলবার বিকেলে এশিয়া ঘাটে এমভি সাফানিয়া নামে একটি কার্গো হেলে পড়ায় দু’ঘাট শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন, মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫) ও পূর্ণচন্দ্র গাইনের ছেলে বিশ্বজিত গাইন(৩০)। সহকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন।
শ্রমিকরা জানান, তারা ঘাটে সার আনলোডের কাজ করছিলেন। এমন সময় ওই কার্গো হেলে পড়ায় তার নোঙর করা রশিতে প্রচণ্ড বেগে ধাকা লেগে দুই শ্রমিক আহত হন। কার্গোর মাস্টার মনির হোসেন জানান, তিনি বুঝতে পারেননি কার্গো হেলে যাবে। যে কারণে শ্রমিকদের সতর্ক করতে পারেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।