× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

নওগাঁ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হোলালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাই শেষে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের স্বতন্ত্র প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হোলাল এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই বাতিল ঘোষণা করেন নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। রোববার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের হলরুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন হেলাল এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করায় তিনি আপিল করবেন বলে জানা গেছে।

উল্লেখ, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন মো: আনোয়ার হোসেন হেলাল। কিন্তু দল তাকে মনোনিত না করায় সে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন ও গত ২৮ নভেম্বর বুধবার বিকেলে রাণীনগর উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন এর কাছে মনোয়নপত্র জমা দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..