নওগাঁর সাপাহারে পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস

নওগাঁর সাপাহারে পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৩০তম আর্ন্তাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে শুক্রবার (৩ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্ত¡র থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের জিরো পয়েন্ট হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য আব্দুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।