× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নওগাঁর ধামইরহাটের একটি পাট ক্ষেত থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের একটি পাট ক্ষেত থেকে দুই যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরাণপুর গ্রামের নির্জন এলাকার পাট ক্ষেত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশসহ বিভিন্ন সূত্র জানিয়েছেন, গত ১৩ জুন বৃহস্পতিবার জয়পুরহাট সদরের পশ্চিম বিল্লাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিমন (১৬) ও শহিদুলের ভাই জহুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (১৫) ইজিবাইক নিয়ে ভাড়া মাড়ার উদ্দেশ্যে চাচাত ভাইয়ের সাথে বের হয়ে আর বাড়ি র্ফিরে নাই।

পরিবারেরলোকজন ওইদিনই জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন বলে জয়পুরহাট থানা পুলিশ নিশ্চিত করেছেন। এমতাবস্থায় ১৮ জুন সকালে নওগাঁর ধামইরহাট-বদলগাছী ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় পরাণপুর গ্রামের ওই নির্জন পাট ক্ষেতের আশেপাশে স্থানীরা মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেত থেকে পচা দুর্গন্ধ বের হলে ওই পাঠ ক্ষেতের মধ্যে গিয়ে দুই যুবকের অর্ধ গলিত মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেন।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নিহতরা পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে কি ভাবে হয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..