জঙ্গিদের অর্থদাতার তথ্য পাওয়া গেছে

বিশেষ প্রতিবেদক :     গ্রেপ্তার হওয়া জঙ্গিদের পেছনের হোতা (মাস্টারমাইন্ড) ও তাদের অর্থদাতাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বুধবার সকালে রাজধানীর আজিমপুরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এ সময় ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদেরশেকড় উপড়ে ফেলা হবে, জননিরাপত্তার জন্যহুমকি হয় এমন কাউকেই ছাড় দেওয়া হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের লোকাল লিঙ্কেজ তো অবশ্যই আছে। তা না হলে এদের আশ্রয় দেয় কে। এদের বাসা ভাড়া,খাওয়া-দাওয়ার টাকা কোথা থেকে আসে।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘বিভিন্ন সময়ে যে বিস্ফোরকগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো তৈরি করতে, সংরক্ষণ করতে প্রচুর টাকার দরকার। এসব টাকা কারা দেয়। নিশ্চয় এদের লোকাল কানেকশন আছে। তাদের বিষয়ে কিছু তথ্যাদিও আমাদের কাছে আছে, তবে আইনি প্রক্রিয়ার স্বার্থে এখনই তা সুস্পষ্টভাবে বলা যাবে না।’

সর্বশেষ গত ৮ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা সবাই রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)  নেতা নিহত তামিম চৌধুরী এবং আশুলিয়ায় নিহত সংগঠনের আমির সারোয়ার জাহানের গ্রুপের সদস্য ও অনুসারী ছিল বলে দাবি করেছে র্যাব।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।