× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশ

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকামাল বলেছেন, ‘সারা বিশ্বে আজ জঙ্গি আক্রমণ হচ্ছে। আমেরিকা, ফ্রান্স, জার্মান ও ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলো এর থেকে বাদ যাচ্ছে না। তবে আমাদের দেশ অনেক নিরাপদ, কারণ আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’

আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে একই স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশের মানুষ অনেক শান্তিপ্রিয়। তাঁরা জঙ্গিবাদকে ঘৃণা করে। মানুষ এখন জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটাই আমাদেরবড় শক্তি। আমরা সে জন্যই মনে করি, জঙ্গি-সন্ত্রাস আমাদের নিয়ন্ত্রণে আছে।’

অনুষ্ঠানের সভাপতি সংসদ সদস্য (এমপি) টিপু মুনশির সভাপতিত্বে সংসদীয় কমিটিরসদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহবিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..