ধামরাইয়ে শিক্ষক পেটানো আওয়ামীলীগ নেতা জেলে

দুলাল পাল –স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে প্রধান শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমিনকে বাথরুম থেকে টেনে-হিচড়ে বের করে এনে পেটানো সেই আওয়ামীলীগ নেতা আব্দুল মালেককে গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এস আই ভজন রায় জানান, প্রধান শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিরকারীর সহযোগী ঐ স্কুলের শিক্ষিকা কানিজ নাসিমা ও শিক্ষক আক্তার হোসেনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে এজাহারভুক্ত আসামীদের গ্রেফতাররের জন্য ব্যাপক অভিযান চলছে। এদিকে শিক্ষক লাঞ্ছনায় ঘটনায় ধামরাইয়ের শিক্ষক মহল, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ গতকাল নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নির্যাতনকারীর এমপি সেলিম ওসমান ও ধামরাইয়ের এজাহার ভুক্ত দুই আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

ধামরাইয়ের নির্যাতনের শিকার প্রধান শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমীন গতকাল মুঠোফোনে জানান, “আমি একজনে স্ত্রী, আমার স্বামী আছে, আমি ছেলেমেয়ের মা, তারা কেন আমার শরীরের হাত তুলল? এ যন্ত্রণায় আমাকে গত তিন দিন ধরে কুরে কুরে খাচ্ছে।”।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।