ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি:  আজ ১৯ অক্টোবর শুক্রবার আমাইতাড়া সাপ্তাহিক হাটে গণসংযোগের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ আওয়ামীগ, ধামইরহাট উপজেলার নির্বাচনী গণসংযোগ।  প্রায় পাচঁ শতাধীক নেতা-কর্মি নিয়ে ধামইরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচীর শুভ সূচনা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক সরকার, ধামইরহাট পৌর আওয়ামী লীগের সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক আ ন ম আফজাল হোসেন, ধামইরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাধারন সম্পাদক মোক্তাদিরুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মো: সোহেল রানাসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।
সাংঠনিক সম্পাদক আ ন ম আফজাল হোসেন বলেন আমরা নির্বাচনী ইস্তেহার ঘোষনার ‍পূর্বেই ধামইরহাট উপজেলার সকল নরী-পুরুষের সাথে দেখা করতে চাই, সে জন্য আমারা এই কর্মসূচী গ্রহণ করেছি। কেন্দ্র থেকেও গণসংযোগের নির্দেশ আছে। প্রায় ২ লক্ষ লিফলেট প্রিন্ট করেছি, উপজেলার সব‘কটি ইউনিয়ন আগামী এক সপ্তার মধ্যে তাদের নিজ নিজ এলাকার হাট-বাজার গুলোতে গণসংযোগ করবে। আমরা আশা করি আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা নিয়ে হুইপ শহীদুজ্জামান সরকার এক লক্ষেরও বেশী ভোটের ব্যাবধানে বিজয়ী হবেন ইনশা আল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।