× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বরাবরের ন্যায় এবারও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ ১০ আগস্ট বিকেল ৩ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি কমিটির সমন্বয়ক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে ৪৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তির নগত অর্থ ও ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

অনুষ্ঠানের স্বাগত বক্তা ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির তাঁর বক্তব্যে জানান, মেধা অনুযায়ী ও শ্রেনিভেদে ১০০ টাকা থেকে ৮০০ শত টাকা প্রতিটি শিক্ষার্থীকে মাসিক হারে ১ বছর প্রদান করা হয়। এ সময় প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সাবিহা ইয়াসমিন, লুৎফর রহমানসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..