× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান

ধামইরহাটে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Free-medical-camp.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল ৫ শতাধিক অসুস্থ্য রোগী। বাংলা ভাষার জন্য আত্মহুতি দানকারী বীর শহীদদের সম্মানে এই যুগযোপযোগী উদ্যোগ নিয়েছেন সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুর ইসলাম।

২১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫শত ১৫ জন বিভিন্ন রোগের নারী পুরুষ রোগীকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

তাকওয়া ল্যাব এন্ড কনসালটেশনের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হৃদরোগ, ডায়াবেটিস, মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. সাইফুল ইসলাম। আরও রোগী দেখেন গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোর্শেদা খাতুন স্বপ্না, বাত-ব্যথা ও মেরুদন্ডসহ অর্থোপেডিকস চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেনসহ আরও বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি সাদেক হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাফুল আলম রাশেদ, যুবলীগ নেতা ফিরোজ হোসেন, চিরি পাড়ের যুব সমাজ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবাবিল, যুব নেতা শ্রী সুশীল চন্দ্র মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..