× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমারের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আরও বক্তব্য প্রদান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..