× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় পৌরসভার নিমতলী মোড়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আতাউর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সাইদ সিদ্দীকী, ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী মনিপুরি প্রমূখ।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুুল হক বলেন,‘কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী সারাদেশের ন্যায় আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছি, এবং সকল ধর্মের মানুষের জন্য সদস্য হওয়ার সুযোগ উন্মুক্ত।’


এ ক্যটাগরির আরো খবর..