× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

ধামইরহাটে ক্বরদে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে দ্রব্য সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
দুস্থদের মাঝে দ্রব্য সামগ্রী

নওগাঁর ধামইরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বরদে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ মার্চ সকাল ১০ টায় ধামইরহাট ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে শতাধিক দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধ, মসুরডাল, জিরা মসলা, সাবান ও লবনসহ ১০ আইটেমের খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

বিতরণকালে ক্বরদে হাসানা ফাউন্ডেশনের সেক্রেটারি প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক সাংবাদিক এম এ মালেক, ধর্ম ও গবেষনা সম্পাদক মাওলানা আব্দুর কাহহার সিদ্দিক মনিপুরী, সদস্য নববী ট্যুরসে এন্ড ট্রাভেলস এর এম.ডি মাওলানা জাকারিয়া হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, সিনিয়র প্রভাষক সাংবাদিক আবুল বয়ান, প্রভাষক নুরুজ্জামান হোসেন রুবেল, ইমাম মাওলানা শাহজাহান, আব্দুস সাত্তার, আব্দুল কাদের, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের এম.ডি এস এম খেলাল ই রব্বানী জানান, ক্বরদে হাসানা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির আশায় ইতোমধ্যেই সুদমুক্ত ঋণের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে ক্বরদে হাসানার ঋণ প্রদান করা হয়েছে, এতে করে নামাজি ব্যক্তিগণ সুদমুক্ত শর্তবিহীন ঋণ গ্রহণ করতে পারবেন এবং পুরো উপজেলার সকল মসজিদে এই ঋণ সুবিধা প্রদানই আমাদের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..