× Banner
সর্বশেষ
নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা

ধামইরহাটে আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে চলছে পুরো দমে প্রচারনা। যে সময় প্রার্থীদের প্রচার-প্রচারনায় কর্মী সমর্থকরা উচ্ছসিত ও উল্লাসিত। ঠিক সেই সময় ঘটছে আচরণ বিধি লঙ্ঘনের মত ঘটনা।

প্রার্থীর লোকজনেরা দেয়ালে পোষ্টার টানানো রাত ৮ টার পরে মাইকিং করে প্রচারনা চালাচ্ছেন। আর এসব ঘটনায় জরিমানা করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আগামী ১৮ মার্চ ধামইরহাটে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা জানান, দেয়ালে প্রার্থীর পোষ্টার টানানোর সময় চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন (ডালিম) (ঘোড়া প্রতীক)কে ৫ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রাার্থী নুরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) কে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, রাত ৮ টার পর কর্মীদের প্রচারনা বিষয়ে অভিযোগ উঠলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনম আফজাল হোসেন লিখিত ভাবে আচরণ বিধি লঙ্ঘন হবে মর্মে মুচলেকা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..