× Banner
সর্বশেষ
দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী

নন্দীগ্রামে কৃষকের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২০
কৃষকের কাছ থেকে বোরো ধান

অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
৩রা মে বিকেল ৩ টায় নন্দীগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
সরকার এবারো ন্যায্যমূল্যে কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয় শুরু করেছে। ২৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ২০ হাজার ১শ’ ৫৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়।
এ উপজেলার কৃষকের নিকট থেকে ২ হাজার ৫শ’ ৮৮ মেট্রিক টণ ধান ক্রয় করা হবে। এ জন্য স্বচ্ছভাবে লটারী করে ২ হাজার ৫শ’ ৮৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩১ শে আগষ্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..