× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধানের শীষে নির্বাচনে লড়বেন জাতীয় ঐক্যফ্রন্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ‘ধানের শীষ’ হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচন করবেন, সকলেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সমনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের উসকানির কারণে গতকালের ঘটনা ঘটেছে। গতকাল এইচ টি ইমাম বলেছেন এক ঘণ্টার জন্যও নির্বাচন পেছানো যাবে না—এই মন্তব্য নির্বাচন কমিশনের ওপর এক রকম হুমকি। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।

যত বাধা বিপত্তিই আসুক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে জানিয়ে এই নেতা বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচন পেছানোর দাবি অব্যাহত আছে।’


এ ক্যটাগরির আরো খবর..