এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন ৩ নং সরুলিয়া ইউনিয়নে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃণমুলের মতামতের ভিত্তিতে সময়পযোগী দক্ষ ও উন্নয়নের সাহসী প্রাণ পুরুষ, অসহায় মানুষের প্রকৃত বন্ধু বারবার নির্বাচিত জনপ্রতিনিধি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিনিয়ত ইউনিয়নের একপ্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়াচ্ছেন।
গণসংযোগকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক হারে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে করে গত সপ্তাহখানেক বিরোধী দলের প্রতিদ্বন্দী প্রার্থীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এরই মধ্যে একটি কুচক্রী মহল নানাভাবে সমালোচনা চালিয়ে যাচ্ছে।
ভোটারদের মন জয় করতে মিথ্যা ও কাল্পনিক কথা প্রচারে লিপ্ত রয়েছে। তিনি বিগত দিনের জনপ্রতিনিধিদের নানান দুষ্পকর্মের প্রতিবাদ করায় ঐ সব দু®কৃতিকারিরা নিজেদের অপকর্ম ঢাকতে মরিয়া হয়ে উঠেছে।
ভোটারদের অভিমত আগামী ২২ মার্চের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী দুষ্পকর্মের প্রতিরোধকারী আলহাজ্ব মুজিবর রহমান বিজয়ী হবেন। গত ৩ ফেব্র“য়ারি প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। বর্তমানে ধানের শীষ ফাল্গুনের হাওয়ায় দুলছে।
গতকাল তার সঙ্গে একান্তে আলাপ হলে তিনি এ প্রতিবেদক কে জানান, এরই মধ্যে প্রতীক নিয়ে গণসংযোগকালে ভোটারদের অকুণ্ঠ ভালোবাসায় শতভাগ জয়ের সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নকে প্রক্রিয়াধীন ও দূর্নিতীমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো।
তিনি আরও বলেন, দল মতের উর্দ্ধে থেকে সমাজের অসহায়, দরিদ্রদের সেবায় নিজের জীবন উৎসর্গ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জনগণের সুখ ও শান্তির পাশাপাশি শক্তিশালী ইউনিয়ন হিসেবে পরিণত করব।