× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মধুখালী প্রতিনিধি

ধানের চারার সাথে এ কেমন শত্রুতা

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কোমরপুর মাঠে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে ২ কৃষকের ২ প্লট জায়গার ধানের বীজতলা ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের এখন পথে বসার উপক্রম হয়েছে। উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর লস্করপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। বর্গাচাষী কৃষক রমজান আলীকে নিয়ে মাসুদ লস্কর এর স্ত্রী সালমা বেগম একত্রিতভাবে তাদের বাড়ীর সাথের জমিতে বীজতলা তৈরী করেছিলেন।

সরেজমিনে মঙ্গলবার (২৯শে আগষ্ঠ ) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ১৮০শতাংশ জমির ওপর লাগানো ধানের বীজতলা নষ্ট হয়ে রয়েছে। ধানের সবুজ রঙ এর চারাগুলো ধুসর হলুদ রঙ হয়ে মরে যাচ্ছে। বীজতলার ধানের চারার সাথে সাথে ঘাস লতা ও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের বর্গাচাষী নায়েব আলী ও জমির মালিক পক্ষের সালমা বেগম বলেন, এই চারাগুলো সবুজ এবং ভালো ছিলো। তবে ২০দিন আগে জমিতে পাট কেটে ধান লাগানোর সময় তারা এসে ধানের চারাগুলো হলুদ হতে দেখেন। কষ্টের বীজতলা নষ্ট হওয়ায় এখন পথে বসে যেতে হবে তাদের। ধার করে বীজতলা তৈরী করা হয়েছিল। এই বীজ দিয়ে প্রায় ১৮০ শতাংশ জমিতে লাগালে প্রায় ৯০ মন ধান হতো। এখন টাকা দিয়েও চারা পাওয়া যাবে না। এ বছর অনেক জমি অনাবাদি থেকে যাবে। এখন তারা নিরুপায় ।

তাদের সাথে আলাপ করে জানা যায় তারা ভয়ে কারও নিকট কিছুই বলতে পারে নাই। তাদের আকুতি আমাদের এই এত বড় সর্বণাশ কে বা কারা কললো ভয়ে তারা বলতে পারে না । শুধু কান্নাকাটি করে। আরো জানা যায় তার স্বামী বাড়ী থাকে চাকুরী করে।

এ বিষয়ে কামারখালী ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান শেখ বলেন, আমি জানি না তবে এটা যারাই করেছে তাদের বিচার হওয়া উচিত। ফসলি জমির সাথে শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি সচেতন নাগরিক সহ কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকতাকে ক্ষতিগ্রস্থ পরিবার দৃষ্ঠি আর্কষন করেন।


এ ক্যটাগরির আরো খবর..