× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

পিআইডি

ধানমণ্ডি বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক অনুষ্ঠান: প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আজ ধানমণ্ডি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক রচনা ও কবিতা পাঠ ছাড়াও একটি বিশেষ নাটিকা পরিবেশন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরে একশতটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

বিদ্যালয়টির ব্যবস্থা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধানমণ্ডি থানা শিক্ষা অফিসের সহকারী থানা শিক্ষা অফিসার তানজিন শারমিন মিশরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা সুলতানা প্রমুখ।

পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বলেন, ডেঙ্গু, করোনা-সহ অন্যান্য রোগব্যাধি হতে মুক্ত থেকে সুস্থভাবে বাঁচতে পরিবেশ ভালো রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী পলিথিন ও একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, জীবন রক্ষাকারী নির্মল বাতাসের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..