× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ধর্ষন মামলার আসামী আলমগীর হোসেনকে কারাগারে প্রেরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৮/০৩/১৬) :মেহেরপুর মল্লিকপাড়াস্থ “সৃজনশীল কোচিং সেন্টার”র পরিচালক আলমগীর হোসেন ওরফে আদালতকে কোর্টের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল সোমবার মেহেরপুর সদর থানা পুলিশ তাকে কোর্টে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।এদিকে আদালতের বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় শিশুটির জবান বন্দী নিয়েছেন।
উল্লেখ্য, গেল রোববার দুপুরের দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আলমগীর হোসেন ওরফে আদালত তার প্রতিবেশি ভাড়াটিয়ার ৬ বছরের শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা চলায়।

ওই সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আদালতকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় ধর্ষনের অভিযোগ এনে ওইরাতে ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষক আলমগীর হোসেন ওরফে আদালতকে (৩৫) আসামী করে মেহেরপুর থানায় একটি মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..