× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ধর্ষণ মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের জামিন বাতিল

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি শেষে  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ এই আদেশদেন।

আদালতের আদেশের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান নিশ্চিত করেছেন।এর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থীবাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩)-এর ১০ ধারায় যৌন হয়রানির অভিযোগ এনে কলাবাগান থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান।এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

আজ সেই আবেদনের শুনানি নিয়ে আদালত মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 


এ ক্যটাগরির আরো খবর..