× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

ডেস্ক

ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ধর্ষণের ভিডিও ভাইরাল-যুবতীর আত্মহত্যা

মাদ্রাসা পড়–য়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মাদ্রাসা পরিচালক এলাকা থেকে পালিয়ে গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল এলাকার।

বুধবার  ১৬ এপ্রিল দুপুরে ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, তার বোন (১৩) বোরাদী গরঙ্গল এলাকার ফজিলাতুন নেছা মহিলা তালীম মাদ্রাসার হেফজ খানার ছাত্রী। গত শুক্রবার মাদ্রাসা পরিচালক সাইফুল ইসলাম তার বোনকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়।

এরপর ভয়ে মাদ্রাসায় যাচ্ছিলোনা তার বোন। তিনি আরও বলেন, বোনের কাছে মাদ্রাসায় না যাওয়ার কারনে জানতে চাইলে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়টি তাকে জানায়। এ ঘটনায় ওইদিনই তার চাচা খলিলুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক সাইফুল ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত মাদ্রাসা পরিচালকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।#


এ ক্যটাগরির আরো খবর..