× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ধর্ষণের সংখ্যা বাড়ছে ভারতের সরকারি হোমে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এবার কুচবিহারের একটি সরকারি হোমে ধর্ষিত হয়েছে নাবালিকা। কুচবিহারের শহিদ বন্দনা নামের এই হোমের এক নাবালিকা এখন সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই হোমে যৌন হেনস্থার শিকার হয়েছে আরও এক নাবালিকা। অভিযুক্ত হোমেরই এক সাফাইকর্মী কাছুয়া। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু হোম কর্তৃপক্ষ কেন এই ঘটনা এত দেরি করে জানতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দুই কিশোরীরই ডাক্তারি পরীক্ষা করা হয়। কাছুয়া তখন পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে ৭ জানুয়ারি। মঙ্গলবার ঘটনা জানাজানি হওয়ার পরে হোমের সুপার সুপর্ণা বর্মন ও জেলা সমাজ কল্যাণ কর্মকর্তা দেবদাস বিশ্বাসকে শো-কজ করা হয়েছে। জেলা হাসপাতালে রেখে মেডিক্যাল বোর্ড তৈরি করে অন্তঃসত্ত্বা নাবালিকার চিকিৎসা শুরু করা হয়েছে।

এরআগে গত বছরের মাঝামাঝি দক্ষিণ দিনাজপুরের হিলির তিওরে একটি বেসরকারি হোমে একাধিক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানের কর্ণধারকে গ্রেফতার করা হয়। নদিয়ার কৃষ্ণনগরের একটি সরকারি হোমেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় সেখানকারই নিরাপত্তা রক্ষীকে।


এ ক্যটাগরির আরো খবর..