× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাকারী রফিকুলকে মৃত্যুদণ্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ধর্ষণের পর হত্যাকারী রফিকুল

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এ রায় দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস করাদণ্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সাজ্জাদ হোসেন সবুজ এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, কারাগারে আটক আসামি রফিকুলকে রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন। তখন রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, রফিকুল ইসলাম ২০১৭ সালের ১ অক্টোবর ভোর সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দরবার শরীফ গলির জনৈক সামাদ ভূঁইয়ার টিনশেড, যা আসামির ভাড়া বাসা। ওই বাসায় ভিকটিম জারিয়া আক্তারকে দুই হাত, পা বেঁধে, মুখে কাপড় গুঁজে মুখ বেঁধে, ঘাড় মটকিয়ে পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যা করে।

যা প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি যেভাবে একটি ছোট নিরপরাধ শিশুকে নৃশংস ও পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যা করেছে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার এবং পৃথিবীর আলো-বাতাস গ্রহণের কোনো অধিকার নেই। কারণ তার কাছে কোনো নারী ও শিশু নিরাপদ নয়। তাকে এই শাস্তির মাধ্যমে এই ট্রাইব্যুনাল সমাজের সবার মাঝে এই দৃষ্টান্ত ও সংবাদ পৌঁছে দিতে চান যে, নারী ও শিশুদের প্রতি এজাতীয় নৃশংস অপরাধের বিচার হয় এবং হবে।

পরে রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, সাত বছরের শিশু জারিয়া আক্তার ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টার দিকে  বাথরুমে যায়। সাড়ে ৬টা পর্যন্তও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। দুপুর পর্যন্ত তাকে খুঁজে পায় না। পরে বিকেল সোয়া ৪টার দিকে জারিয়ার বাবা জাকির হোসেনকে ফোনে জানায়, জারিয়া কোথায় আছে জানেন।

পরে কল কেটে দেন। আর ফোন ধরেন না। জারিয়ার পরিবার বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ রফিকুলের রুম থেকে জারিয়ার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরে সে জানায়, তাকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় পরদিন জারিয়ার বাবা জাকির হোসেন যাত্রাবাড়ী থানায় মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..