× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ধর্ষণের পর শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী তামান্না আক্তারের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সকাল দশটায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন। স্কুলের সামনের সড়কে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নিহত ছাত্রীর স্কুলের প্রধানশিক্ষক কমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়েদুল হক শাহীন, সহকারী প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান জামাল, অভিভাবক রানী বেগম, নিহত স্কুল ছাত্রীর বাবা আমির ফকির, মা তানজিলা বেগম প্রমুখ।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ১১ দিন পরেও অভিযুক্ত ঘাতকদের গ্রেপ্তার না করায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব-৮ এর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি করা হয়।

উল্লেখ্য, গত ৩ মে দুপুরে আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী তামান্না আক্তারের (১০) মরদেহ উজিরপুর পৌর সদরের বাসিন্দা সুলতান হাওলাদারের ভবনের ছাদ থেকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে সুলতান হাওলাদারসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..