× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মজিব রহমান

ধর্ম দিয়ে জ্ঞানের সাথে লড়াই

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
ধর্ম দিয়ে জ্ঞানের সাথে লড়াই

ধর্ম দিয়ে জ্ঞানের সাথে লড়াইতে ধর্মের পরাজয় নিশ্চিত৷ ১২৫৮ খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী বাগদাদ আক্রমণ করে এবং শহরটি দখল করে নেয়। এই আক্রমণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা সংঘটিত হয়। খলিফা আল-মুসতাসিমকে হত্যা করা হয় এবং শহরের অনেক স্থাপনা ধ্বংস করা হয়। এই আক্রমণের ফলে বাগদাদের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং এটি ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। এর দায় ছিলো ইমাম গাজ্জালির, তার কারণেই মুসলিম বিশ্ব জ্ঞানচর্চার পরিবর্তে ফিরে গিয়েছিলো ধর্মান্ধতায়৷
দার্শনিকদের বিরুদ্ধে ইমাম গাজ্জালি বলেন, দার্শনিক মতবাদ কখনও ধর্মীয় চিন্তার ভিত্তি হতে পারে না। প্রয়োজনীয় সত্য সম্পর্কে শুধু ওহির জ্ঞান পাওয়া সম্ভব। তিনি সমকালীন দার্শনিকদের দর্শন-চিন্তার অপূর্ণতা দেখতে পান এবং তাদের সমালোচনা করেন। আজও মুসলিম বিশ্ব গাজ্জালিকেই পীর মানে আর হালাকু খানরা এযুগেও অনায়াসেই ধ্বংস করে দেয় ইরাক ও লিবিয়াকে৷ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে ইরান৷ অগণতান্ত্রিক শাসকদের দরকার ধর্ম৷ এখানকার মানুষও নির্বোধ৷ তারা ধর্ম খেয়েই বাঁচতে চায়৷ নেতানিয়াহুও জনগণকে ব্যবহার করছে৷ কেবল ক্ষমতায় থাকার জন্যই সে ইরানে হামলা করেছে৷ তবুও সে তার নাগরিকদের নিরাপত্তার জন্য বাঙ্কার বানিয়েছে, সাইরেন বাজাচ্ছে বা ম্যাসেজ পাঠাচ্ছে৷ কিন্তু ইরানের সেই দায় নেই৷ খামেনির ভোট লাগে না৷ জনগণ মরে গেলেও জবাবদিহিতা চাইবে না৷ তবুও তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে৷ এক যুদ্ধাস্ত্র শিখেতো জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে না৷ ফলে হালাকু খানরা সহজেই ধ্বংস করে দিবে ধর্মান্ধ শক্তিকে৷
ইরান নিয়ে আমাদের মিডিয়া যাই বলুক, খামেনির আর কোনো সম্ভাবনা নেই৷ তিনিও সাদ্দাম-গাদ্দাফির পরিণতি ভোগ করবেন নাকি আপস করবেন? যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে সরাসরি৷ এখন ইরানের পক্ষে চীন-রাশিয়া কি দাঁড়াবে? তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ! তাতেও বিজয়ী হবে না ইরান, কিন্তু তাদের যে ক্ষতি হবে তা পরাজয়ের চেয়েও ভয়ানক হতে পারে৷
৪৩০০টি ধর্মের অধিকাংশেরই স্রষ্টা রয়েছে৷ তারা কখনোই অনুসারীদের পক্ষে প্রমাণিতভাবে যুদ্ধে নামেনি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। কোন অলৌকিক শক্তি থামাতে আসেনি এবং আসবে না এগুলো থামাতে৷ আপনি বিশ্বাস রাখতেই পারেন যে, ৭০ হাজার ঘোড়সওয়ার খোরাসান থেকে এসে বি-২ বোমারু বিমান থামিয়ে দিবে—সেটা বোকার স্বর্গেই বাস করা হবে৷
ইরাক>লিবিয়া>আফগান>ইরান এরপর কে? তুরস্ক? পাকিস্তান? সৌদি আরব… কিছুই যায় আসে না৷ জ্ঞান ছাড়া তাদের বাঁচাতে কেউ আসবে না৷ সৌদি আরব যতই প্রযুক্তি কিনুক তা নিজেরা ব্যবহারই করতে পারবে না! তারা তা কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারবে যখন সেটা মার্কিন স্বার্থে হবে! ইরান তো রাশিয়াকে ড্রোন দিয়েছিলো কিন্তু রাশিয়া তো আর যুক্তরাষ্ট্রের সাথে লাগতে যাবে না৷ ওরা তো জানে কোনো অলৌকিক স্রষ্টা তাদের বাঁচাতে আসবে না৷ মুসলিমদের তাহলে বাঁচার পথ কি? পথ একটাই ধর্মান্ধতা থেকে বেরিয়ে এসে জ্ঞানচর্চা শুরু করা৷


এ ক্যটাগরির আরো খবর..