ধর্মীয় উস্কানিদাতাদের শিকড় উপড়ে ফেলা হবে -এসপি শহীদুল ইসলাম

ধর্মীয় উস্কানিদাতাদের শিকড় উপড়ে ফেলা হবে -এসপি শহীদুল ইসলাম
ধর্মীয় উস্কানিদাতাদের শিকড় উপড়ে ফেলার কঠোর হুশিয়ারি উচ্চারণ করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম বলেেছেন, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম নিয়ে কেউ উস্কানিমূলক কথাবার্তা ও গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের প্রশাসনের হাতে ধরিয়ে দিবেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ও রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন,যারা ধর্ম নিয়ে দাঙ্গা সৃষ্টি করতে চায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। কঠোর শাস্তির মোকাবেলা করতে হবে তাদের। নোয়াখালীর সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান এসপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনিসহ বিট পুলিশিং অফিসার ছয়ানি ও রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।