× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

দেশে স্থায়ীভাবে টিকা উৎপাদন শুরু হবে -পররাষ্ট্রমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২৪ জুলাই, ২০২১

টিকা উৎপাদনের সব কাগজপত্র তৈরি আছে। চুক্তিপত্রও পেয়েছি। যেকোনো মুহুর্তে আমরা যৌথভাবে টিকা উৎপাদন শুরু করবো। করোনা ভাইরাসের টিকা যৌথভাবে বাংলাদেশে স্থায়ীভাবে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (২৪ জুলাই) বিকেলে জাপান থেকে উপহার দেওয়া অ্যাস্ট্রেজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা হস্তান্তর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী দুই লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে জাপান। শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে জাপানের স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে এ টিকা এসেছে বাংলাদেশে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইতোমধ্যে অনেকগুলো দেশ যৌথভাবে টিকা উৎপাদন করছে। তারা ভালো ফল পাচ্ছেন।

টিকা কি যৌথভাবে উৎপাদন হবে নাকি বোতলজাত করণের কাজ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, তারা আমাদের বাল্ক মেডিসিন পাঠাবে, আমাদের এখানে বোতলজাত ও লেভেলিং করা হবে।

দেশে করোনার টিকা প্রয়োজন ২৭ কোটি (দুই ডোজ করে) স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কতটুকু সংগ্রহ করতে পেরেছে? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এর সঠিক তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারবে।

তিনি বলেন, আজ জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা উপহার দিয়েছে। পর্যায়ক্রমে আরও টিকা দেবে দেশটি। জাপানের সঙ্গে বাংলাদেশে অনেক পুরোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুক থাকুক।

তিনি আরও বলেন, তবে একটি বিষয় দেশে আমরা হাসপাতাল বেড, ভেন্টিলেশন বানাতে পারি, অধিকতর করোনা ভ্যাকসিন সংরক্ষণ করতে পারি। কিন্তু এই মহামারিকে দূরে রাখার জন্য যেটা প্রয়োজন তা হলো, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তারা ঝুঁকিতে পড়ছেন।  তাই দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি থেকে উতড়ে উঠতে হলে আপনার নিজেকেই ব্যবস্থা নিতে হবে। কারণ আপনার একটি দায়বদ্ধতা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে টিকা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, করোনা মহামারিতে করোনা প্রতিরোধের জন্য অনেক বাংলাদেশি নাগরিক অ্যাস্ট্রেজেনেকার টিকার জন্য অপেক্ষা করছেন। করোনা প্রতিরোধে বাংলাদেশে টিকা দান কর্মসূচি চালু থাকা অত্যন্ত জরুরি। এজন্য জাপানি জনগণ বাংলাদের বন্ধুদের কাছে এটিকা উপহার হিসেবে পাঠিয়েছে। বাংলাদেশকে সহযোগীর জন্য সব সময় জাপান প্রস্তুত রয়েছে।

এ লক্ষে প্রথম দফায় কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে জাপান। আমরা পর্যাক্রমে মোট ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেবো। আগামী মাসে আরও টিকা দেওয়া হবে বলেনও জানান জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

 


এ ক্যটাগরির আরো খবর..