কারো ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

দি নিউজ ডেক্সঃ ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সব সময় সচেতন রয়েছে বলে সংসদে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মসিউর রহমান তাঁর প্রশ্নে জানতে চান, এটা সত্য কি না যে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করা হয়েছে, যা ধর্মীয় মূল্যবোধে সরাসরি আঘাত। এটি সত্য হয়ে থাকলে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কি না। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করে ক্লাসে প্রবেশ করানোর অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডিও কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমান সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সব সময় সচেতন রয়েছে।

এক সম্পূরক প্রশ্নে বিএনপির সাংসদ হারুনুর রশীদ প্রধানমন্ত্রীকে প্রটোকল ছাড়া বের হয়ে ঢাকা শহরের মানুষ কেমন আছে, তা দেখার অনুরোধ করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, প্রটোকল নিয়ে চলি। সেখানে নিরাপত্তার বিষয় আছে—এটাও যেমন ঠিক আবার শহর বা দেশের অবস্থা আমি একেবারেই জানি না তা নয়। আমি সবদিকেই নজর রাখার চেষ্টা করি। ভালোভাবে লক্ষ রাখি। যেহেতু এ দেশের দায়িত্ব আমি নিয়েছি, সবদিকে নজর দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। কী হচ্ছে, আমরা নজর রাখি। তবে এতে এটাও শুনতে হয় প্রধানমন্ত্রীকে কেন সব কাজ করতে হয়?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।