× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দয়া করে পাকিস্তানকে খুশি করার চেষ্টা বন্ধ করুন : মোদী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০১৯

বালাকোট অভিযানের ফলাফল নিয়ে প্রমাণ চাওয়ার জন্য বিরোধীদের সমানে তুলোধোনা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আর এক ধাপ এগিয়ে জঙ্গি দমনে প্রতি দেশবাসীর সমর্থনকেই অভিযানের ‘প্রমাণ’ হিসেবে দাবি করে বসলেন তিনি।

শুক্রবার গাজ়িয়াবাদে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার পরেই বিরোধীদের আক্রমণ শুরু করেন মোদী। মনে করিয়ে দেন, বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে পাকিস্তানই প্রথম টুইট করেছিল। এবং তার পরেও অভিযানের কৃতিত্ব নিতে কোনও ঘোষণাই করেনি তাঁর সরকার। তাঁর প্রশ্ন, ‘‘পাকিস্তান কি নির্বোধ (যে অকারণে এমন টুইট করবে)! দেশের ১৩০ কোটি মানুষই আমার প্রমাণ। দয়া করে পাকিস্তানকে খুশি করার চেষ্টা বন্ধ করুন।’’

দেশবাসীকে ‘প্রমাণ’ হিসেবে তুলে ধরার যুক্তি হিসেবে মোদী উল্লেখ করেন, ২০০৮ সালে মুম্বই হামলার পরে তখনকার সরকার কিছুই করেনি। মানুষ যদি চাইতেন, আগামী দিনেও এমন হামলার পরে সরকার চুপ করে বসে থাকুক, তবে তাঁরা মোদীকে নির্বাচিত করতেন না। মোদীর প্রশ্ন, ‘‘পুলওয়ামায় জঙ্গিরা ৪০ জন জওয়ানকে হত্যা করার পরে কি মোদীর চুপ করে বসে  থাকা উচিত ছিল? আগের সরকারের পথেই যদি চলতে হয়, মানুষ তবে আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন কেন?’’

প্রকাশ্যে না বললেও ঘরোয়া মহলে বিরোধী নেতাদের বক্তব্য, সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলার প্রতি সমর্থন আর অভিযানের প্রমাণ এক বিষয় নয়। যদি ধরেও নেওয়া যায় বালাকোটের মতো কোনও অভিযানকে দেশের মানুষ সমর্থন করছেন, তাতেও সেটাকে অভিযানের প্রমাণ হিসেবে দেখানো কি আদৌ যুক্তিসঙ্গত? ভোটের রাজনীতি করতে গিয়ে মোদী সেটাই করলেন আজ। বিরোধীদের শুধু নন, পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিজনেরাও বালাকোট অভিযানের প্রমাণ চান। টিভিতে দেখতে চান নিহত পাক জঙ্গিদের ছবি। তেমন বা সঙ্গত কোনও প্রমাণ দেওয়ার দায় এড়িয়ে মোদী কি বলতে চান, নিহত জওয়ানদের পরিবারগুলিও পাকিস্তানকে তোষণ করছে?

গেরুয়া শিবির অবশ্য এ সবে আমল না দিয়েই প্রচার চালিয়ে যাচ্ছে জাতীয়তাবাদের। এ ব্যাপারে মোদী সরকারের পুরোপুরি পাশে রয়েছে আরএসএস এবং সহযোগী সংগঠনগুলি। সঙ্ঘের নীতি নির্ধারণ করে যে অখিল ভারতীয় প্রতিনিধি সভা, তার তিন দিনের বৈঠক শুরু হয়েছে গ্বালিয়রে। প্রথম দিনে আজ যে বার্ষিক রিপোর্ট পেশ করা হয়েছে তাতে, পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ‘লঞ্চ প্যাড’-এ আঘাত হানার জন্য বায়ুসেনার এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মোদী সরকারের প্রশংসা করা হয়েছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাকামীদের বিরুদ্ধে পদক্ষেপ সম্পর্কে সঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, ‘‘দেশবিরোধী শক্তিগুলিকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়ে সরকার ঠিক কাজই করেছে।’’


এ ক্যটাগরির আরো খবর..