× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলেই ধর্ষণ বাড়ছে

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না বলেই সম্প্রতি ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, মামলার তদন্তে দুর্বলতা, বিচারে ধীরগতি আর সাক্ষ্য-প্রমাণের অভাবে ধর্ষক ছাড়া পেয়ে গেলে এ ধরনের কাজে উৎসাহিত হয় তারা।

আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সম্প্রতি দিনাজপুর ও রাজধানীর ভাটারায় ধর্ষণের শিকার হয় দুই শিশু। সর্বশেষ সোমবার রাতে সাভারে ধর্ষণের শিকার হয় ১০ বছরে আরেক শিশু। তাদের চিকিৎসার খোঁজ নিতে এসেছিলেন তিনি।

কাজী রিয়াজুল হক বলেন, ‘এটা কোনো অসভ্য সমাজেও আমি দেখিনি। কোনো সমাজেই এটা হতে পারে না। এটা পশুও করতে পারে না, সে পশুর চেয়েও অধম।’

তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হয় না বলেই সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে।

কাজী রিয়াজুল হক বলেন, ‘জঘন্য প্রকৃতির মানুষ যখন দেখে যে অপরাধ করার পরও শাস্তি হচ্ছে না, তখন তাদের ভেতরে প্রবণতাটা বেড়ে যায়। যত দ্রুত সম্ভব যেভাবে রাকিব ও রাজন হত্যা মামলা দ্রুতগতিতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, বিচারও অল্প সময়ের মধ্যে হয়, উভয়ে ক্ষেত্রেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।’

এখন থেকে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিটি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবে বলে জানান চেয়ারম্যান।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছে ৭২৩ জন নারী ও শিশু। ১২ মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬০ জনকে। আর গ্লানি সইতে না পেরে আত্মহত্যা করেছে দুজন। আর এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ৫১২ জন নারী ও শিশু। এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩২ জন।


এ ক্যটাগরির আরো খবর..