দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় আজ বিকাল ৪ টায় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, যুগ্ম-আহবায় এ্যাডঃ জামিনুর হোসেন মিঠিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।