× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিআইডি

দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম -ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন – ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন।

আজ  শনিবার(২২ নভেম্বর ২০২৫ শনিবার)বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের  শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ ধর্ম উপদেষ্টা বলেন, আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। তিনি আলেমসমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমাননির্ভর কথা বলা হতে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা যোগাবে, নতুন আলোর দিশা দেবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটির প্রকাশক আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী।


এ ক্যটাগরির আরো খবর..