দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারত ও বাংলাদেশ সেনা প্রধানের ভার্চুয়াল বৈঠক

দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারত ও বাংলাদেশ সেনা প্রধানের ভার্চুয়াল বৈঠক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই প্রথম ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুই দেশের ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ’প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন এক্স হ্যান্ডেল।

বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে বৈঠকের বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেওয়া হয়।

এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ’প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।

একিকে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান। এ ঘটনার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।

প্রিন্ট বলছে, বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়েও কিছু বলতে চাননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।