× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু(পাটুরিয়া-গোয়ালন্দ) উদ্যোগ নিচ্ছে সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

নির্মাণাধীন পদ্মা সেতুর অভিজ্ঞতা পর্যালোচনা করে পাটুরিয়া-গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতুর উদ্যোগ নিচ্ছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।

পূর্ব লিখিত উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সেতু নির্মাণে পিডিপিপি নীতিগতভাবে অনুমোদন হয়েছে।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বছরের ৩০ মে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড গভর্নরসের দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়েছে ‘২য় পদ্মা বহুমুখী সেতুর উদ্যোগে বর্তমানে নির্মাণাধীন সেতুর কার্যক্রম সমাপ্ত হলে এর অভিজ্ঞতা পর্যালোচনার পর গ্রহণ করা যেতে পারে’। এই সিদ্ধান্ত অনুযায়ী ২য় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে আশা করা যায়।

প্রথম পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর আববাহিকায় ১৫০টি স্পান, ৬,১৫০ মিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচে বড় সেতু।


এ ক্যটাগরির আরো খবর..