× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডেস্ক

দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি -ভারতের বড় পুঁজি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। তাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম শতক পূর্ণ করলেন এ তারকা ব্যাটার।

রায়পুরে আজ বুধবার (৩ ডিসেম্বর২০২৫) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। তাতে সিরিজ নিশ্চিতের মিশনে বড় পুঁজি পেলো ভারত।

 নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৩৫৮ রান। প্রথম ম্যাচে ১৭ রানে হারা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ বাঁচাতে ওভারপ্রতি করতে হবে ৭.১৮ রান।

 এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি ভারত। দলের খাতায় ৬২ রান যোগ হতেই দুই ওপেনারকে হারায় তারা। ৮ বলে ১৪ রান করে রোহিত শর্মা আর ৩৮ বলে ২২ রান করে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন কোহলি ও রুতুরাজ। প্রোটিয়া বোলারদের কোনো পাত্তা না দিয়ে চার-ছক্কার ফোয়ারা বইয়ে দেন ২২ গজে। ১৯৫ রানের জুটিতে দুজনেই পান সেঞ্চুরির দেখা।

 ৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে দলীয় ২৫৭ রানে বিদায় নেন রুতুরাজ। অন্যদিকে ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রান করে আউট হন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৪তম শতক এটি। টেস্টে ৩০ আর টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে তার। এ দুই ফরম্যাটকে বিদায় জানানোয় এখন তার ১০০ সেঞ্চুরির পথে হাঁটার একমাত্র রাস্তা ওয়ানডে ক্রিকেট। গত ম্যাচেও ১৩৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন কোহলি।

 রুতুরাজ ও কোহলির বিদায়ের পর শেষদিকে ঝড় তোলেন লোকেশ রাহুল। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেওয়া রবীন্দ্র জাদেজা ২৭ বলে ২ চারের মারে ২৪ রানে অপরাজিত থাকেন

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি ও নন্দ্রে বার্গার।


এ ক্যটাগরির আরো খবর..