× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচনে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কস পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন দল থেকে মোট ৩৭ জন প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এ মনোনয়ন পত্র দাখিল করেন।
সাতক্ষীরা-১ আসন থেকে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জাতীয় পার্টি থেকে সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, ওয়ার্কাস পার্টি থেকে বর্তমান এমপি এড. মোস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেস ইয়ারুল ইসলাম, তৃনমুল বিএনপির সুমি, জাকের পার্টি থেকে খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ সদর আসন থেকে মোট ১১ জন মােনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আসাদুজ্জামান বাবু,জাতীয় পার্টি থেকে আরাফুজ্জামান আশু, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আনোয়ার হোসেন, জাকের পার্টি থেকে ইফতেখার আল মামুন সুমন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে তৌহিদুর রহমান, বিএনএম থেকে কামরুজ্জামান বুলু, তৃণমুল বিএনপি থেকে মোস্তফা ফারহান মেহেদী, মুক্তি জোট থেকে আব্দুল আজিজ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, এনছান বাহার বুলবুল ও আফসার আলী মনোনয়ন জমা দিয়েছেন।
সাতক্ষীরা-৩ আসন থেকে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি ডা: আ.ফ.ম রুহুল হক, জাতীয় পার্টি থেকে এড. আলিফ হোসেন, বাংলাদেশ সাম্যবাদী দল থেকে শেখ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আব্দুল হামিদ, জাকের পার্টি থেকে মঞ্জুর হাসান ও তৃণমুল বিএনপি থেকে রুবেল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৪ আসন থেকে মোট ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন,আওয়ামীলীগ দলীয় প্রার্থী আতাউল হক দোলন, জাতীয় পার্টি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন
(বিএনএম) থেকে সাবেক এমপি গোলাম রেজা, তৃণমুল বিএনপি থেকে আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগেস থেকে শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে শেখ ইকরামুল, স্বতন্ত্র থেকে আ’লীগ নেত্রী মাকসুদা খাতুন মেধা ও মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
প্রার্থীরা এসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রার্থীরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে একটা উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..