× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
প্রার্থিতা প্রত্যাহারের শেষ

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে স্বতন্ত্রদের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, সকালে গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২. দ্রোপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
৩. আশিকা সুলতানা (নীলফামারী)
৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট) – আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক
৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
৬. জারা জেবিন মাহবুব (চাপাইনবাবগঞ্জ)
৭. রুনু রেজা (খুলনা)
৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
৯. শাম্মী আহমেদ (বরিশাল) – আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক
১০. খালেদা বাহার বিউটি (ভোলা)
১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
১৬. আরমা দত্ত (কুমিল্লা)
১৭. লায়লা পারভীন (সাতক্ষীরা)
১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা) – সদ্য সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
১৯. বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
২০. শবনম জাহান (ঢাকা)
২১. পারুল আক্তার (ঢাকা)
২২. সাবেরা বেগম (ঢাকা)
২৩. সানজিদা খানম (ঢাকা) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, নির্বাচনে পরাজিত
২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)
২৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
২৬. সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
২৭. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
২৮. শেখ আনার কলি পুতুল (ঢাকা)
২৯. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ) – সদ্য সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
৩০. মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
৩১. তারানা হালিম (টাঙ্গাইল) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
৩২. শামসুন নাহার (টাঙ্গাইল) – আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক
৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর) – নির্বাচনে পরাজিত
৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)
৩৫. ফারজানা সুমি (বরগুনা)
৩৬.নাজমা আক্তার (গোপালগঞ্জ)
৩৭. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর) – আওয়ামী লীগের কৃষি সম্পাদক
৩৮. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)
৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
৪১. ফরিদা খানম (নোয়াখালী)
৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি)
৪৪. ঝর্ণা আহসান (ফরিদপুর)
৪৫. নাছিমা জামান ববি (রংপুর)
৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) – আওয়ামী লীগের অর্থ সম্পাদক
৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..